1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল

লক্ষ্মণ রায়, দেবীগঞ্জ, পঞ্চগড়
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সন্ন্যাসীতলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে খড়ি রাখার অভিযোগ এসেছে।

সরজমিনে তদন্ত করতে গেলে দেখা  যায় উক্ত বিদ্যালয়ের একটি ভবনে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খড়ি।

বিদ্যালয়ের সভাপতি মোঃ বাবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,”আমি সভাপতি আছি ঠিকই কিন্তু  বিদ্যালয়ে ১ বছরেও একদিন মিটিং ডাকা হয় না।বিদ্যালয়ের পাশ দিয়ে যেতে আমিও লক্ষ্য করেছিলাম খড়ি রাখা হয়েছে।তবে এবার মিটিং ডাকা হলে আমি এই বিষয়টি উত্থাপন করবো।

এলাকাবাসীদের সাথে কথা বললে, জানা যায়,”বিদ্যালয়টিতে বিগত কয়েক বছর থেকে কোনদিন অডিট হতে দেখি নাই।তাই এই খেয়ালীপনা চলছে।যদি অফিসার আসতো তবে কি শ্রেণীকক্ষে খড়ি রাখতে পারতো।এটা সরকারি সম্পত্তি, ভোগ করার অধিকার কারো নাই। বাধা নিষেধ তোয়াক্কা না করে আবু বক্কর,আবু বক্করের ছেলে,সেলিম,গোয়াল নামের ক্ষমাতাশালী ব্যক্তিরা ক্ষমতার দাপটে খড়ি রাখে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট