1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

খাদিম মর্টারস এর পক্ষ থেকে সিরামিক শিল্পীদের প্রশিক্ষণ

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

খাদিম মর্টারস এর পক্ষ থেকে দেশব্যাপী সিরামিক শিল্পীদের জন্যে চলছে কর্মশালা। মাস্টারিং ম্যাসনরি – নামের এই কর্মশালাতে সিরামিক শিল্পীদের হাতে কলমে টাইল এডহেসিভ ব্যবহার করে কিভাবে ওয়াল ও ফ্লোর টাইলস, সিরামিকের ক্ল্যাডিং, সিরামিকের রুফ টাইলস স্থাপন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

 

টাইল এডহেসিভ এক বিশেষ ধরনের বালি আর সিমেন্টের মিক্স, যাতে থাকে সেলুলোজ ও পলিমারের মতোন রাসায়নিক উপাদান। এই রেডিমিক্স এর সাথে শুধুমাত্র পানি মিশিয়ে সাথে সাথে সিরামিকের নির্মাণ সামগ্রী স্থাপনের কাজে ব্যবহার করা যায়। আর কিউরিং করার প্রয়োজন হয় না বলে টাইলস স্থাপনে বাইরের দেশে এর চাহিদাও অনেক বেশি । অতিরিক্ত ময়লা উৎপাদন করে না বলে পরিবেশকেও রাখে সুরক্ষিত।

 

কর্মশালাতে মিরপুর ও খাদিম সিরামিকসের পক্ষ থেকে সিরামিকের নির্মাণ সামগ্রীর ওপর কোন ধরণের টাইল এডহেসিভ কিভাবে বসাতে হবে সেই বিষয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার মো আজাদ হোসেন । একইসাথে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের এসিসটেন্ট ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুলতান পরাগ। 

 

বক্তব্য দেবার পর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষণের ওপর ভিত্তি করে সিরামিক শিল্পীদের ভেতর প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

 

প্রসঙ্গত, রাজশাহীতে প্রথমবারের মত রানিবাজারে কিছুদিন আগে মিরপুর ও খাদিম সিরামকস তাদের ডিসপ্লে ও সেল্স সেন্টারের উদ্বোধন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট