1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

সুন্দরগঞ্জে বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমা-জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরধরে
বসতবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, মারপিট ও লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনা
ঘটেছে। এ ঘটনায় একজন নারী হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন গিয়ে এলাকাবাসীদের কাছে থেকে জানা যায়,
শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের নুর আলম খন্দকার ও রুহুল হান্নান
রুজা মধ্যে ৬৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। ওই বিবাদের
জেরধরে রুহুল হান্নান রুজা ঘটনার দিন শনিবার দিবাগত রাত ১১.৩০ ঘটিকায়
ভাড়াটিয়া লোকজন নিয়ে নুর আলম খন্দকারের বাড়ি ঘেরাও করে ঘুমন্ত লোকজনের
উপর অতর্কিত হামলা শুরু করে। বাড়িঘর ভাঙচুর করে দুইটি টিনসেড ঘরসহ উঠানে
থাকা খড়ের গাদায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগে পুড়িয়ে ভষ্মিভূত করে দেয়। এতে
প্রায় ১০ লাখ টাকার মালামালসহ জিনিসপত্র ক্ষতিসাধন হয়।

এ সময় নুর আলম খন্দকারের স্ত্রী হাসু বেগম আহত হয়। ভুক্তভোগী নুর আলম
জরুরি পুলিশি সেবার জন্য ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে
উপস্থিত হওয়ায় প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল ভর্তি করান। হাসু বেগমের অবস্থান
আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ভুক্তভোগী নুর আলম বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগে বিবাদগণ আমার বসত
বাড়িতে গভীর রাতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে নিয়ে গেছে। তিনি এ
ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে ন্যায় বিচার চেয়েছেন।

থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না।
তদন্তসাপেক্ষে ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট