1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

আশুলিয়ায় বিএনপি কর্মীর ভুয়া ডিবি সেজে প্রতারনা, পুলিশের হাতে গ্রেপ্তার

সোহাগ হাওলাদার, ঢাকা
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে রাকিব শেখ নামের বিএনপি সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ ই মে) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সজীব হোসেন গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার মধ্য রাতে আশুলিয়ার নরসিংহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার আশরাফুলের ছেলে। তবে ভোটার আইডি কার্ডে এই পরিচয় থাকলেও তার বাড়ি বাগেরহাট জেলায় বলে প্রাথমিক ভাবে জানা যায়।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃত রাকিব শেখ বিভিন্ন সময়ে মেয়ে দিয়ে ছেলেদের টার্গেট করতো। পরে সাক্ষাতের কথা বলে জিম্মি করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এ ব্যাপারে গত ১৫ দিন আগে একটি অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর মূলহোতা রাকিব শেখ পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সজীব হোসেন বলেন, কিছু দিন আগে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ আসে। সে প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয় । তবে মূল হোতা রাকিব শেখ পালিয়ে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নরসিংহপুর থেকে রাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাকিব শেখ বিভিন্ন সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে ওই এলাকায় প্রভাব বিস্তার করতো। এছাড়া সে ডিবি পুলিশের সদস্য দাবী করে জিম্মিদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। রাকিব শেখ গোপালগঞ্জে বাড়ি পরিচয় দিলেও মূল ঠিকানা বাগেরহাট জেলায়। কোন একসময় প্রতারণার মাধ্যমে তিনি এই ভোটার কার্ড তৈরী করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানান।

এ বিষয় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেন বলেন, গোপন খবর পেয়ে তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ সকালে তাকে আদালতে প্ররন করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট