1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বিহারে গিয়ে প্রবেশ করতে না পেরে ফিরে যান পর্যটক ও দর্শনার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের জমির মালিকানা দাবি করেন। একপর্যায়ে তাঁরা বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় বুধবার মহিপুর থানায় অভিযোগ দায়ের করেন মংলাচিন। অভিযুক্ত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, এ ঘটনায় পাওয়া অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

কুয়াকাটার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার শত বছরের ঐতিহ্য বহন করছে। বিহারটিতে অষ্টধাতু দিয়ে তৈরি গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন একটি বিশাল মূর্তি রয়েছে, যার ওজন ৩৭ মণ। মূর্তিটি দেখতে প্রতিনিয়ত দেশ-বিদেশের বহু পর্যটক ও দর্শনার্থী সেখানে ভিড় করেন।

 

তবে বিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি হওয়ায় দর্শনার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিরোধের দ্রুত নিষ্পত্তি এবং বিহারটি আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করার বিষয়ে এখন সংশ্লিষ্টদের সিদ্ধান্তের অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট