1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বরিশাল-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক।

হিজলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের নাম প্রকাশ্যে আসার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন ওই তরুণীর বৃদ্ধা মা। কিছুদিন আগে মেয়ের শারীরিক পরিবর্তন তাঁর নজরে আসে। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

পরিবারের দাবি, এরপর তরুণী ইঙ্গিতের মাধ্যমে তাঁর মায়ের কাছে অভিযুক্ত কয়েকজনের নাম জানান। বিষয়টি জানাজানি হলে পরিবারটি বিচারের আশায় প্রায় ১৫ দিন ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রভাবশালীদের কাছে ঘুরছেন। তবে তাঁদের অভিযোগ, এ ঘটনায় সমঝোতা ও দরকষাকষির মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, অভিযোগ ওঠার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

হরিনাথপুর ইউনিয়ন বিএনপির কর্মী আব্দুস ছাত্তার মাঝি বলেন, অসহায় ও প্রতিবন্ধী তরুণীর দুর্বলতার সুযোগ নিয়ে এমন অপরাধের অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি নিরাপত্তাহীনতায় থাকা পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, তিনি এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে লিখিত বা মৌখিক অভিযোগ কিংবা নির্ভরযোগ্য তথ্য পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট