1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালকদের উপর চাঁদাবাজীর অভিযোগ

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালী-বরিশাল মহাসড়কে একটি অবৈধ সিন্ডিকেট কর্তৃক অটোরিকশা চালকদের উপর চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে ‘বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ’ নামক একটি কাল্পনিক সংগঠনের আওতায় এই চাঁদাবাজী করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এই সড়কের লেবুখালী থেকে পটুয়াখালী লাউকাঠী সেতু পর্যন্ত অঞ্চলে চলাচলকারী অটোরিকশাগুলোকে প্রতি মাসে এক হাজার টাকা করে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে নির্দিষ্ট স্টিকার না দেওয়া হলে সেই অটোরিকশা চলাচল করতে পারছে না।

তবে জানা গেছে, এই সিন্ডিকেট প্রতি মাসে গড়ে তিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করলেও শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করার কোন নজির নেই। পক্ষান্তরে, অবৈধভাবে মহাসড়কে চলাচলকারী এসব অটোরিকশার কারণে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

অভিযোগ রয়েছে, গত দশ বছরে এই সিন্ডিকেট অটোরিকশা মালিক ও চালকদের কাছ থেকে তিন কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।

বিষয়টি নিয়ে জেলা শ্রমিকলীগ নেতা, রিকশা চালক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের নেতারা পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, পটুয়াখালী পুলিশ সুপার বলেছেন, তারা সময়ে সময়ে অভিযান চালালেও এ ধরনের অভিযোগ পাননি। তবে যদি অভিযোগ পান, তাহলে আইনগত ব্যবস্থা নেবেন।

এদিকে, পটুয়াখালী অটোরিকশা শ্রমিকলীগের সভাপতি দাবি করেছেন, তারা শ্রমিকদের সেবা ও দূর্ঘটনা চিকিৎসার জন্য চাঁদা নেন। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, তাদের ওই সুবিধা কখনও পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বলছেন, মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট