1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দক্ষ কারিগরদের পেশাগত সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রেইজ (RAISE) প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ আগস্ট) বরিশালের সেন্ট বাংলাদেশের হলরুমে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের রেইজ প্রকল্পের সিনিয়র উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী। সভাপতিত্ব করেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক মো. জাহিদুর রহমান।
জিজেইউএসের প্রোগ্রাম অফিসার আবদুল হাই জিন্নাহর সঞ্চালনায় সভায় প্রকল্প সমন্বয়কারী শারমিন আক্তার, জব প্লেসমেন্ট অফিসার পঙ্কজ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মাস্টার ক্রাফটস পার্সনদের বিদ্যমান দক্ষতা আরও শাণিত করা এবং আধুনিক প্রযুক্তি ও কর্মপদ্ধতির সঙ্গে তাঁদের পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে দক্ষ কারিগরদের ‘গুরু-শিষ্য’ পদ্ধতিতে স্থানীয় বেকার ও কর্মপ্রত্যাশী তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দক্ষ কারিগরদের আধুনিক প্রযুক্তি ও কর্মপদ্ধতির সঙ্গে যুক্ত করা গেলে তাঁরা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদেরও দক্ষ করে তুলতে পারবেন।
তাঁরা বলেন, রেইজ প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বেকার তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে তাঁদের কর্মসংস্থানের পথ আরও সহজ হবে।
দিনব্যাপী মতবিনিময় সভার শেষ পর্যায়ে মাস্টার ক্রাফটস পার্সনদের ভবিষ্যৎ কার্যক্রম, প্রশিক্ষণ পরিচালনা এবং দক্ষতা হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট