1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

মো. সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ভোলার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্ম সচিব বেবী রাণী কর্মকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোমবার (২৪ আগস্ট) প্রতিনিধি দলটি জিজেইউএসের বিভিন্ন ইন্টিগ্রেটেড ফার্মিং কার্যক্রম, চরগাজীর এগ্রো-ইকোলজিক্যাল ফার্ম, এগ্রো ট্যুরিজম, জিজেইউএস এন্টারপ্রাইজ, জিজেইউএস বাজার এবং মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও কার্যক্রমের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেন।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব বেবী রাণী কর্মকার বলেন, জিজেইউএসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে তিনি আশাবাদী হয়েছেন। বিশেষ করে ইন্টিগ্রেটেড ফার্মিং, এগ্রো-ইকোলজিক্যাল ফার্ম, এগ্রো ট্যুরিজম এবং মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক কার্যক্রম স্থানীয় মানুষের জীবিকা ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জিজেইউএসের উদ্যোগগুলো আরও সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, জেলা ভেটেরিনারি সার্জন ডা. দীনেশ কুমার, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমান, সহকারী পরিচালক তরুণ কুমার পালসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট