1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
হাতে রশি নিয়ে ঘুরছিলেন, সকালে নিজের চায়ের দোকানেই মিলল মরদেহ তিন দিনের সফরে ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ, ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা; আদালতে জামিন ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ভোলার দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে কাগজপত্র ও পরিবেশগত অনিয়মের দায়ে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যদের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানার আওতায় পড়া প্রতিষ্ঠান দুটি হলো ভোলার সদর রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মো. আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটির কাগজপত্র ও পরিবেশগত মান ঠিক না থাকার প্রমাণ মেলে।

এর পরিপ্রেক্ষিতে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করেন।

র‍্যাব কমান্ডার মো. আবুল কালাম আজাদ আরও জানান, সব ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট