1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে তানিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার উত্তর লোহালিয়া এলাকার একটি কাঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার সাহা জানান, স্থানীয় চৌকিদার হালিম মৃধার খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর লোহালিয়া এলাকার খান বাড়ির একটি কাঠাল গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তানিয়ার মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তানিয়া অলি মুন্সির মেয়ে। তাঁর প্রথম স্বামীর ঘরে একটি সন্তান রয়েছে। বর্তমানে তিনি ওই এলাকার কামাল খানের স্ত্রী ছিলেন। পারিবারিক বা ব্যক্তিগত কোনো কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট