1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের প্রেসক্লাবের সামনে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকেলে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, নিষিদ্ধ চায়না ডাইরি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘অভিযানে জব্দ করা ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’ তিনি আরও জানান, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট