1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ কলাপাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানে এসিল্যান্ড ইয়াসীন সাদেককে ‘প্রাণ সংহতি’ সম্মাননা পবিপ্রবি’তে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ, যাতায়াত সুবিধার্থে নতুন আদেশ গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ডাকসেবা ব্যাহত হয়েছে। চলতি মাসের ৬ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচির জের ধরে জেলার বিভিন্ন এলাকায় চিঠিপত্র, সরকারি নথিপত্র ও অন্যান্য ডাকসেবা গ্রহণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শাখা ডাকঘর কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কর্মচারীরা তাদের দাবি আদায়ে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা জানান, পটুয়াখালী জেলায় প্রায় ৮০০ শাখা ডাকঘর কর্মচারী দায়িত্ব পালন করছেন। তারা সরকারি কাজ করলেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই বৈষম্যের শিকার হওয়ায় তারা বাধ্য হয়ে এ আন্দোলনে নেমেছেন।

ডাকঘর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘আমাদের চাকরিতে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন নিয়মে চাকরি করতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ধর্মঘট চলমান থাকায় পটুয়াখালীর বিভিন্ন শাখা ডাকঘরে সেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় ডাকসেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট