
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর মৃধা বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রুসেল খান উপজেলার কালিকাপুর মৃধা বাড়ি এলাকার বাসিন্দা এবং আমিনুল খানের ছেলে।
গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর মৃধা বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত রুসেল খানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রুসেল খানকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’