1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার দরিবাহেরচর এলাকায় মসজিদসংলগ্ন খালে সাঁকো পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৭টায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন।

স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় প্রাথমিক উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে জেলা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টায় মামুনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মৃত্যুতে কোনো সন্দেহজনক কিছু না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট