1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫

বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। আগামীকাল সোমবার (১৩ জুলাই) তার এই আগমনকে কেন্দ্র করে গত চার দিন ধরে নগরীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।

রোববার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে নগরীতে আসেন। এসব কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল নগরীর সদর রোড। স্লোগানের মাধ্যমে দলীয় নেতা-কর্মীরা তাঁদের আনন্দ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, চেয়ারপারসনের এই আগমনে বরিশালের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

রোববার সকালে জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরওয়ার এমপির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগেও নগরীতে একটি র‍্যালি বের হয়।

বেলা সাড়ে ১২টার দিকে সরওয়ারের নেতৃত্বে বের হওয়া মিছিলে নগরের বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেন। মিছিলে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আ. কুদ্দুসুর রহমান, নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাউদ্দিন ফরহাদসহ বিএনপি নেতা আনোয়ারুল হক, মীর জাহিদুল কবির, সৈয়দ আকবর ও ফারহানা তিথি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার পর জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক আবুল হোসেন এমপি। এসময় উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আবুল কালাম শাহিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট