1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ ৪২ ফুট দৈর্ঘ্যের কাঠের পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। শুক্রবার দিনভর বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যে এ কাজ সম্পন্ন করা হয়, যা কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিরাপদ চলাচলের পথ সুগম করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া-লেবুবাড়ি সড়কের লেবুবাড়ি মন্দিরসংলগ্ন খালের ওপর ছিল এই পুলটি। দীর্ঘদিন অবহেলার কারণে পুলটির কাঠের পাটাতন নষ্ট হয়ে গেলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পুলটি ব্যবহার করতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো।

সংগঠন ‘সবার আগে বলদিয়া’র সদস্যরা শুক্রবার দিনভর বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে পুলটি পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করেন। এটি সংগঠনটির ৭২তম জনকল্যাণমূলক কার্যক্রম।

স্থানীয় সাবেক শিক্ষক মো. এনামুল হক রতন বলেন, বলদিয়া ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন তুলনামূলক কম হয়েছে। এখন ‘সবার আগে বলদিয়া’ সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাবেক ইউপি সদস্য শুকলাল মিস্ত্রি বলেন, পুলটির অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে ছোট ছোট শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতেন। কোনো যানবাহনও চলাচল করতে পারত না। নতুন পুল নির্মাণ হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা দীপেন চৌকিদার বলেন, পুলটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ ছিল। পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। ‘সবার আগে বলদিয়া’ শুধু এ পুলই নয়, ইউনিয়নের আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ পুল পুনর্নির্মাণ করেছে। তাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এটি তাঁদের সংগঠনের ৭২তম জনকল্যাণমূলক উদ্যোগ। তিনি বলেন, ‘নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলটি উৎসর্গ করা হয়েছে।’

এলাকাবাসীর মতে, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট