1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল পৌরসভায় মোসা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পারিবারিক কারণে সৃষ্ট মানসিক হতাশার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কে মনির হোসেন ঢালীর একটি দ্বিতল ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশির মরদেহ দেখতে পায়।

নিহত ইসরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেন ঢালীর (৪৫) তিনি স্ত্রী। চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত ২৬ জুন নিশি স্বামীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসায় যান।

নিহতের স্বামী মনির হোসেন ঢালী জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে নিশি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কক্ষ থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি পাশের আরেকটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করলে ভেতর থেকে তিনি একা ঘুমানোর কথা জানান।

মনির হোসেন আরও বলেন, ‘সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে আমি ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।’

কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, ‘আমার ২৮ জুন যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট ছিল। স্ত্রী আসার কারণে সেটি বাতিল করে ২৪ জুলাইয়ের নতুন টিকিট কেটেছিলাম। সে মনে করেছিল, আমি চলে গেলে তাকে ভুলে যাব। কয়েকদিন ধরে এ বিষয়টি নিয়ে সে মানসিকভাবে হতাশায় ভুগছিল। কেন সে নিজের এবং আমার প্রতি এমন অবিচার করল, বুঝতে পারছি না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট