1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

চাকরি জাতীয়করণ ও ভাতা বৃদ্ধির দাবিতে দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে চাকরি জাতীয়করণ এবং ভাতা তিনগুণ বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ডাকঘর কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রধান ডাকঘরের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এসময় কর্মচারীরা তাদের দাবি দ্রুত মানার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাকঘরের ফারজানা আক্তার ও নুরুল ইসলাম, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও তারা এখনো বৈষম্যের শিকার। বিভাগীয় ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা সম্মানী ভাতা পান। এই নগণ্য সম্মানী দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তারা আরও বলেন, বিভাগীয় কর্মচারীদের মতো একই সুযোগ-সুবিধা প্রদান এবং ডাকঘর কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, দাবি আদায়ের লক্ষ্যে গত ৬ জুলাই থেকে দুমকি উপজেলার ডাকঘর কর্মচারীরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট