1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

১৩ জুলাই বরিশালে যাচ্ছেন তারেক রহমান, সেনাক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভার কর্মসূচি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের পর এই প্রথম বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই (সোমবার) একদিনের এই সফরে তিনি বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর একটি ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও বিভাগীয় শহর বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি এবং নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এই সফরের কর্মসূচি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা দেবেন তারেক রহমান। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন শেষে তিনি বরিশাল নগরে আসবেন।

বরিশালে এসে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এটি বেলস পার্ক, লেক বা গ্র্যান্ড পার্কের আশপাশে আয়োজন করার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা (দক্ষিণ ও উত্তর) বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন জানান, গৌরনদীতে সেনাক্যাম্প পরিদর্শনের পর বিকেলে শিল্পকলা একাডেমিতে কর্মীসভায় জেলা ও মহানগর কর্মীদের সঙ্গে কথা বলবেন তারেক রহমান। বৃষ্টির সম্ভাবনায় সভাটি ইনডোরে আয়োজন করা হচ্ছে। এ ছাড়া তারেক রহমানের বৃক্ষরোপণ এবং স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।

বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিষয়ে বিলকিস জাহান শিরীন বলেন, ‘বরিশালে ছয় লেন সড়ক, রেললাইন, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং ইপিজেড—এসব দাবির কথা দলীয় প্রধান তারেক রহমান জানেন। বরিশালের জনগণের এসব যুক্তিযুক্ত প্রত্যাশার কথা সুযোগ অনুযায়ী তার কাছে তুলে ধরা হবে।’

তারেক রহমানের এই বরিশাল সফরের খবরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট