1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ইয়াবাসহ আটক ১

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এছাড়াও ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় ফেলে রাখা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) তল্লাশি করা হয়। ভ্যানটির নিচে থাকা বিশেষভাবে তৈরি একটি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের রূপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সাখাওয়াতের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি-১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তভার দুমকি থানার উপপরিদর্শক (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার কাছে ন্যস্ত করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘গাঁজা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবাসহ আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট