1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
শনিবারের মধ্যে ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালীতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বরগুনায় অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার মুলাদীতে জয়ন্তী নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, ভেসে গেল ৯ কিলোমিটার পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন, ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান পটুয়াখালীর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার মির্জাগঞ্জে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কম্পিউটার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গলাচিপায় ১৩ বছরের শিশু নাহিদ নিখোঁজ, থানায় জিডি গলাচিপায় দোকান ও পানির মিটার চুরির অভিযুক্ত গ্রেপ্তার

শনিবারের মধ্যে ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে দেশের সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে। সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির এক কর্মশালায় তিনি এই ঘোষণা দেন।

স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) উৎসাহিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে গ্রামে দাইরা প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। আজ সেই পদ্ধতি আর নেই। দেশ এখন উন্নত হচ্ছে, তাই চিকিৎসাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বর্তমানে সিজারিয়ান প্রসবের অতিরিক্ত প্রবণতার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করা হচ্ছে। কিন্তু সিজারের ক্ষেত্রে অনেক সময় নবজাতকদের শাল দুধ পান করানো সম্ভব হয় না, যা তাদের পুষ্টির ঘাটতি তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো। কিন্তু বর্তমানে হাম অনেক ক্ষেত্রে ঘাতক হয়ে দাঁড়িয়েছে, যা মূলত পুষ্টির অভাবেই হয়। মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি ছাড়া সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।’

মিডওয়াইফারি সোসাইটির এই কর্মশালায় দেশে প্রসূতি সেবা ও ধাত্রীবিদ্যার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ক্লিনিক ও হাসপাতালগুলোতে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট