1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন, ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শনিবার (৪ জুলাই) পটুয়াখালী শহরের ব্যামাগার মিলনায়তনে জেলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কুরআন-সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের রুকনদের আদর্শবান কর্মী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মো. মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মো. বাবর।

এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মো. শাহ আলম, সাবেক নায়েবে আমীর অধ্যাপক আব্দুস সালাম খান এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক আমীর মাওলানা আশরাফ আলী খানসহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, একজন রুকনকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তারা দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ, নৈতিক নেতৃত্ব গড়ে তোলা এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম আল কায়ছারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত রুকনবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট