1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদরের আলোচিত রিপন কাজী হত্যা মামলার দুই অভিযুক্তকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বরগুনার আমতলী উপজেলার কালিবাড়ী এলাকার বাসিন্দা মো. রাসেল কাজী (৩২) ও মো. সোহাগ কাজী (৪২)। র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৭, সদর কোম্পানি, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রিপন কাজী কৃষিকাজ করতেন। পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। নিহতের বাবা একাধিক বিয়ে করে নিজ নামে থাকা জমি অভিযুক্তদের কাছে বিক্রি করলে রিপন কাজী এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, গত ৩০ জুন পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে রিপন কাজীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গত ২ জুলাই পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করা হয়। অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করতে থাকে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট