1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

মির্জাগঞ্জে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কম্পিউটার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মো. রুবেল হাওলাদার নামের এক কম্পিউটার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভূমি সেবা সহায়তা কেন্দ্রে ‘বুনোফুল কম্পিউটার’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুবেল হাওলাদার দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। বিশেষ করে ই-নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবার ক্ষেত্রে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা ও প্রয়োজনীয় প্রমাণ পায়। পরে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী বলেন, “সরকার নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় মো. রুবেল হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট