1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

গলাচিপায় ১৩ বছরের শিশু নাহিদ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নাহিদ হাওলাদার (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাঙ্গাবালী থেকে লঞ্চযোগে পানপট্টি এলাকায় নামার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ নাহিদ উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সে রাঙ্গাবালী থেকে লঞ্চযোগে পানপট্টি এলাকায় নামে। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। বাধ্য হয়ে পরে তারা থানায় সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ নাহিদের উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা এবং চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে কালো রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। সে বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।

নিখোঁজের বাবা মশিউর রহমান জানান, ছেলেকে ফিরে পাওয়ার আশায় তারা উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে তথ্য জানালে কৃতজ্ঞ থাকবেন। তিনি জানান, তথ্য থাকলে ০১৭৫৯-৪৩৯৭৮৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণকেও এ বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট