1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ

দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ১০, এলাকায় আতঙ্ক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি সন্দেহভাজন পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আরাবী (৫), জিদান (৬), মুবিন (৮), মুরসালিন (৯), তাইবা (৫) ও নিঝুম (১১)। এ ছাড়া আরও চারজন কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের অধিকাংশই শিশু। মঙ্গলবার সকাল থেকে তারা চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালো-সাদা রঙের কুকুরটি সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পথচারী ও শিশুদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। কুকুরটির এমন আচরণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরটি এখনও ধরা না পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় উদ্বেগ বিরাজ করছে। দ্রুত কুকুরটিকে আটক করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘আজ সকাল থেকে ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

দুমকি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সমন্বয়ের মাধ্যমে দ্রুত কুকুরটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট