1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ

রাঙ্গাবালীতে বাল্যবিয়ে প্রতিরোধে গণসমাবেশ ও লাল কার্ড প্রদর্শন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘১৮-এর আগে বিয়ে নয়, কিশোরীর স্বপ্ন পূরণই আসল জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিয়ে প্রতিরোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ করেন। শপথে তারা ১৮ বছরের আগে কোনো কিশোরীর বিয়ে না দেওয়া, বাল্যবিয়েকে সমর্থন না করা এবং কোথাও বাল্যবিয়ের উদ্যোগের খবর পেলে তা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে অংশগ্রহণকারীরা ‘বাল্যবিয়েকে না বলি’ স্লোগান দিয়ে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বাল্যবিয়ের বিরুদ্ধে তাদের সামাজিক অবস্থান তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি গুরুতর সামাজিক সমস্যা, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)-এর আওতায় এ গণসমাবেশের আয়োজন করে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। কর্মসূচিতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

আয়োজকরা জানান, বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট