1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ

পটুয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ জাকির সিকদার (৪০) ও নয়ন সিকদার (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) দিবাগত রাতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি অভিযানিক দল পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিয়ালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫০০ গ্রাম গাঁজাসহ জাকির ও নয়নকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির সিকদার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিয়ালী এলাকার বাসিন্দা। অপরজন নয়ন সিকদার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধনখালী এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট