1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

কুয়াকাটায় হোটেলে মাদকবিরোধী অভিযান, ৭ যুবকের কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী ৭ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল ‘সি অ্যাডভেঞ্চার ইন’-এ এ অভিযান চালানো হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। এসময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং এক বোতল হুইস্কি জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর পাঁচজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের মো. আরিফ বেপারী (২২), কুয়াকাটার তুলাতলী এলাকার মো. হাসান মৃধা (২৩), রাজবাড়ীর পাংশা উপজেলার মুরাদপুর গ্রামের নিরব প্রামাণিক (২১), রাজবাড়ীর দুর্গাপুর এলাকার মো. সায়েদ ইসলাম (২০), মো. হাসিবুল ইসলাম (১৯), মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মো. বাপ্পি (১৯) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মো. বিল্লাল (২২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “মাদক সেবন ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট