1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সুগন্ধা নদীতে গোসলে নেমে নিখোঁজ, একদিন পর যুবকের মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ উদ্বোধন রাঙ্গাবালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত লোহালিয়ায় মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দশমিনায় বিষধর সাপের দংশনে শিশুর মৃত্যু পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা টাওয়ার নির্মাণে বাধা ও অস্ত্র প্রদর্শন: দশমিনায় যুবক আটক দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলন: যুবকের এক মাসের কারাদণ্ড

লোহালিয়ায় মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে স্থানীয় জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১১টায় লোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বশির উদ্দিন মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদার, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুলফিকার, ইউপি সদস্য মো. আলতাফ মৃধা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ তালুকদার।

বক্তারা বলেন, লোহালিয়া ইউনিয়নে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাদের দাবি, কিছু এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ থাকলেও অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

অ্যাডভোকেট মোহাম্মদ বশির উদ্দিন মৃধা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ তালুকদার বলেন, “মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের আপস করা হবে না। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকতে হবে।”

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুলফিকার এবং পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য সরবরাহ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ র‍্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত লোহালিয়া গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট