1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দশমিনায় বিষধর সাপের দংশনে শিশুর মৃত্যু পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ দেখা বন্ধ, ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা টাওয়ার নির্মাণে বাধা ও অস্ত্র প্রদর্শন: দশমিনায় যুবক আটক দশমিনায় মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলন: যুবকের এক মাসের কারাদণ্ড বিশ্বকাপ উদ্বোধনে বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের র‍্যালি ও মিলনমেলা ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম

টাওয়ার নির্মাণে বাধা ও অস্ত্র প্রদর্শন: দশমিনায় যুবক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনায় একটি মোবাইল টাওয়ার নির্মাণকাজে বাধা দেওয়া এবং অস্ত্র প্রদর্শনের অভিযোগে নোমান হোসেন বাবু সিকদার নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার কাপুরিয়াকাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপুরিয়াকাচারি এলাকায় মো. বাহাদুর সিকদার ও তার ওয়ারিশদের জমিতে একটি মোবাইল টাওয়ার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছরের চুক্তি সম্পন্ন হয়। শুক্রবার সকালে টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজ শুরু হলে আফজাল সিকদারের ছেলে নোমান হোসেন বাবু সিকদার, আল-আমিন সিকদার এবং বেলায়েত হোসেন সিকদারের ছেলে রাইহান সিকদার ওই জমিতে নিজেদের মালিকানা দাবি করে কাজে বাধা দেন।

অভিযোগ রয়েছে, বাধা দেওয়ার একপর্যায়ে তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখান। খবর পেয়ে চুক্তিবদ্ধ জমির মালিক বাহাদুর সিকদার ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন নোমান হোসেন বাবুকে একটি ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং অস্ত্রটি জব্দ করে।

টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ার মো. পারভেজ হোসেন বলেন, “জমির মালিকের সঙ্গে বৈধ চুক্তির ভিত্তিতে আমরা টাওয়ার নির্মাণের কাজ শুরু করি। কিন্তু কয়েকজন ব্যক্তি এসে কাজ বন্ধ করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয়রা একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন।”

অভিযুক্ত নোমান হোসেন বাবু বলেন, “যেখানে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে সেখানে আমারও জমি রয়েছে। জমি নিয়ে স্থানীয়ভাবে সালিশ চলমান রয়েছে। বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় আমি কাজ করতে বাধা দিয়েছি।” তবে তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

জমির মালিক মো. বাহাদুর সিকদার দাবি করেন, “জমিটি দীর্ঘদিন ধরে আমাদের ভোগদখলে রয়েছে। টাওয়ার নির্মাণের জন্য আমরা বৈধভাবে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু প্রতিপক্ষ জোরপূর্বক জমির দাবি করে কাজ বন্ধের চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নোমান হোসেন বাবুকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট