1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধানমন্ডিতে আটক ২৬

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে রাজধানীর ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ২৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাবের হোসেন চৌধুরীসহ দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরদেহবাহী গাড়িকে ঘিরে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। পরে মরদেহবাহী গাড়ি সেখান থেকে চলে গেলে ধানমন্ডি লেক এলাকায় পুলিশ অভিযান চালায়। লেকের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে আটককৃতের সংখ্যা দাঁড়ায় ২৬ জনে। তবে আটকের বিষয়ে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান তোফায়েল আহমেদ। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট