1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

দুমকিতে ঘোড়া মার্কার সমর্থকদের ওপর হামলার অভিযাগ

আবু আফফান, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল মার্কার সমর্থক কতৃক ঘোড়া মার্কার ৩ কর্মী সমর্থককে মারধর ও পোষ্টার টানাতে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি-পাতাবুনিয়া সড়কের মীরা বাড়ি সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
জানা যায়, দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রুহুল আমীনের ঘোড়া মার্কার পোষ্টার টানাতে গেলে জলিশা ব্রিজ সংলগ্ন মিরা বাড়ির সামনে আকাশ (১৪), বায়েজীদ (১৫) ও নাঈম (১৪)নামের কর্মী সমর্থককে বাঁধা দেয় ওই বাড়ির বাসিন্দা মোটর সাইকেল মার্কার সমর্থক সোহরাব মীরার ছেলে শামীম মীরা। এসময় ঘোড়া সমর্থক তিন কিশোরকে চর-থাপ্পর দিয়ে গাছে টানানো পোষ্টার নামাতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী মাওঃ রুহুল আমীন বলেন, টেলিফোনে দুমকি থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. হারুণ অর রশীদ হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান বলেন,,অভিযোগ শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।দুমকি উপজেলার নির্বাচনি পরিবেশ ভালো এবং সুষ্ট আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট