1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে শুক্রবার দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে ব্যক্তিগত সফরে যান শামীমুজ্জামান ফিরোজ। একপর্যায়ে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চলাচল করছিলেন। অটোরিকশাটি পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুমকি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। এবং শেষ খবর পওয়া পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হেলিকাপ্টার যাগে নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ সড়ক ও ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট