1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

ঈদে বরিশালের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে। সকালে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শেষে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিভিন্ন দর্শনীয় ও বিনোদনস্থলে ছুটে আসেন নানা বয়সী মানুষ।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকে নগরঘেঁষা কীর্তনখোলা নদীর পাড়, বেলস পার্ক, প্লানেট ওয়ার্ল্ড, দুর্গাসাগর দিঘি, গুঠিয়া মসজিদ, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্ক ও সিটি পার্কসহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এসব এলাকা।

ঈদের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা অবসর পেয়ে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছেন অনেকে। নগরীর প্লানেট ওয়ার্ল্ডের সামনে শিশু ও অভিভাবকদের দীর্ঘ সারি দেখা গেছে।

উজিরপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা কাজী লিমা বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। স্ত্রী ও সন্তানকে নিয়ে প্লানেট ওয়ার্ল্ডে ঘুরতে এসেছি। ছেলে খেলনা ঘোড়ায় চড়েছে, এখন প্লেনে উঠবে। সবাই মিলে বেশ আনন্দ করছি।”

নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মীম বলেন, “ঈদের প্রথম দিনেই বেলস পার্কে ঘুরতে এসেছি। ভেবেছিলাম পরের দিন থেকে বেশি ভিড় হবে, কিন্তু আজ থেকেই প্রচুর মানুষ এসেছে। বন্ধুদের নিয়ে পরে নদীর পাড়েও যাব।”

সাংবাদিক পারভেজ রাসেল জানান, সকালে কোরবানি দেওয়ার পর দিনভর ব্যস্ততা ছিল। সন্ধ্যার দিকে সন্তানদের আবদারে তাদের নিয়ে কীর্তনখোলা নদীর পাড়ে ঘুরতে আসেন তিনি। পরে প্লানেট ওয়ার্ল্ডে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে ঈদকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “প্রতিটি বিনোদনকেন্দ্রে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট