1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
তজুমদ্দিনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আটক ঈদের দিনে ঘরে মিলল ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে বরিশাল সিটি করপোরেশনের বিশেষ উদ্যোগ আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার উদ্যোগ বাউফলে মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নিহত, আহত ২ মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ১ পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আযহা উদযাপিত সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন ভোলার মেঘনায় কালবৈশাখির তাণ্ডব, মাছ ধরতে গিয়ে ৫ নৌকা ডুবি

তজুমদ্দিনে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আটক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। অভিযানের একপর্যায়ে চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, আটক ফেরদৌস ওরফে হেজু ডাকাতকে এর আগেও ২০২৫ সালের ২৭ মার্চ অস্ত্রসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট