1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

ভোলায় অবৈধ যাত্রী পারাপার: দুই স্টিল বডি ট্রলার জব্দ, আটক ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভোলায় ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে দুটি স্টিল বডি ট্রলার জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন ইলিশা ও ভোলা বিআইডব্লিউটিএ যৌথভাবে অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে লক্ষ্মীপুর-ইলিশা নৌরুটে স্টিল বডি ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপারের সময় দুটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলার সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. রাসেল (৩০), মো. মহসিন (৩১) ও মো. হারুন অর রশিদ (৪০)।

পরে জব্দ ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চাপ বাড়ায় নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন এবং অনুমোদনহীন নৌযানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট