1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ১ পটুয়াখালীর ৩৫ গ্রামে ঈদুল আযহা উদযাপিত সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন ভোলার মেঘনায় কালবৈশাখির তাণ্ডব, মাছ ধরতে গিয়ে ৫ নৌকা ডুবি ভোলায় অবৈধ যাত্রী পারাপার: দুই স্টিল বডি ট্রলার জব্দ, আটক ৩ কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন ভোলা শহর, গভীর রাতেও স্বাভাবিক নাও হতে পারে সরবরাহ বরিশালের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন বরিশালে আকস্মিক কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি, চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বরিশালে শের-ই-বাংলা মেডিকেলের দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার পশুর হাটে ড্রোন নজরদারি, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা; মাঠে ২০ টহল দল

বরিশালের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বরিশালের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন কিছু মুসল্লি। বুধবার (২৭ মে) জেলা সদর ও নগরীর কয়েকটি এলাকাসহ ছয়টি উপজেলার অন্তত ২০টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকার বাসিন্দাদের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমদিয়া জামাত–এর অনুসারীরা রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করে আসছেন।

আয়োজকদের দাবি, সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঈদের জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নেন। বরিশাল সিটি করপোরেশন এলাকার তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী ও হরিনাফুলিয়াসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বন্দর থানার সাহেবেরহাট এলাকায় দুটি, বাবুগঞ্জ উপজেলায় চারটি, হিজলা উপজেলায় দুটি, মেহেন্দিগঞ্জ উপজেলায় দুটি এবং বাকেরগঞ্জ উপজেলায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে এসব অনুসারীদের প্রায় ৭৫টি মসজিদ রয়েছে।

সকাল ৮টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া এলাকার চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট