1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় খালে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু, মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লাইন্ড সার্জনফিশ রাঙ্গাবালীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৩ বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর: বৃক্ষরোপণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়ন: প্রধান আসামি গ্রেপ্তার গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ বরিশালে তারেক রহমানের আগমন ঘিরে মিছিলের নগরী কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ইউডি মামলা নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ

ভোলায় অবৈধ স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ভোলায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত যৌথ অভিযানে একটি অবৈধ যাত্রীবাহী স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, কোস্ট গার্ড স্টেশন ইলিশা এবং ভোলা বিআইডব্লিউটিএ’র সমন্বয়ে পরিচালিত অভিযানে লক্ষ্মীপুর-ইলিশা নৌরুটে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন করার সময় একটি স্টিল বডি ট্রলার আটক করা হয়। এ সময় ট্রলারটির সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে ঘিরে নৌপথে যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

পরে জব্দ করা ট্রলার ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও জনসাধারণের স্বার্থে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট