1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

বাউফলে জুতার দোকানের ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার, পরিচালক গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল পৌর শহরে একটি জুতার দোকানে অভিযান চালিয়ে ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে দোকানের পরিচালক সাগর হাওলাদার (২৭)-কে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে পৌরসভার শাহী মসজিদসংলগ্ন আকিলা সু স্টোরে বাউফল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, জুতার ব্যবসার আড়ালে গোপনে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে সাগর হাওলাদারের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে দোকানের ক্যাশ কাউন্টার থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সাগর হাওলাদার বাউফল পৌরসভার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্র আরও জানায়, আটক সাগর হাওলাদার এর আগেও মাদক বহনের অভিযোগে র‍্যাব-৮ এর অভিযানে দুমকি উপজেলায় গ্রেফতার হয়েছিলেন।

বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। পটুয়াখালী জেলায় উপকূলীয় অবস্থানের কারণে মাদক পাচারের ঝুঁকি থাকায় পুলিশ ও র‍্যাব নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কর্মসূচি জোরদার করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট