1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

ভোলায় প্রশিক্ষণ শেষে ২৫ নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ভোলায় পিছিয়ে পড়া ও অতি দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়, যাতে তারা প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন।
বৃহস্পতিবার (২১ মে) ভোলার ব্যাংকের হাট এলাকার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে এ প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা এবং সেলাই মেশিন বিতরণ করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক (ইন্টারনাল প্রশিক্ষণ ও মনিটরিং) হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর।
এ সময় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহ-অধ্যক্ষ আরিফুজ্জামান, প্রোগ্রাম অফিসার শাকিল আহম্মেদ, টেকনিক্যাল অফিসার মো. মিঠুন মণ্ডল ও মো. মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কারিগরি প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষ করে তোলার মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, সেলাইয়ের কাজ শিখে তারা নিজ বাড়িতে কিংবা ছোট পরিসরে কাজ শুরু করতে চান। এর মাধ্যমে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি নিজেদেরও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
জিজেইউএস ও পিপিইপিপি-ইইউ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট