1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুর্গম ও নদীভাঙনকবলিত চরবিশ্বাস এলাকায় হতদরিদ্র নারীদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে প্রথম পর্যায়ে ৮০৮ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে চরবিশ্বাস বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর এমপি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন।

স্থানীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিমন্ত্রী চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর আগস্তি, চর বাংলা ও চর মহিউদ্দিন এলাকার ৮০৮ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে এ ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ (বিপিএম, সেবা), জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম শাহজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান ও গলাচিপা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত নারীরা স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ভাতা, ঋণ সুবিধা ও সরকারি বিভিন্ন সেবা সহজেই পেতে পারবেন। এ কার্ডের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন উদ্যোগ। বিশেষ করে চরাঞ্চল, হাওর ও দুর্গম এলাকার হতদরিদ্র পরিবারগুলো সরকারি সেবা থেকে প্রায়শই বঞ্চিত থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পরিবারগুলোর তথ্য ডিজিটালাইজ করে লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, চর এলাকার নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় এ ধরনের উদ্যোগ টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট