1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলায়ও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬৬৮ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উপজেলার লংগদু সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র দাখিল (মাদ্রাসা) শাখায় মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী, এবং সবাই উপস্থিত ছিলেন।

একই কেন্দ্রের এসএসসি শাখায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩১৫ জন নিবন্ধিত থাকলেও প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ২০২ জন। অনুপস্থিত ছিল ৫ জন। উপস্থিতদের মধ্যে ৮৭ জন ছাত্র ও ১১৫ জন ছাত্রী।

অপরদিকে লংগদু বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র-২ এ মোট ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত ছিলেন। এখানে ৮৭ জন ছাত্র ও ৮২ জন ছাত্রী অংশ নেয়।

রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৩৬ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী। এ কেন্দ্রে সকল পরীক্ষার্থী উপস্থিত ছিল।

সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, নির্ধারিত সময়েই সব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হলে সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট