1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

ভোলায় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৩০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জিহাদ (২৫)-কে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিসহ আলামত উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত ১৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ভোর ৫টার মধ্যে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বামী মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে মামলার প্রধান আসামি মো. জিহাদ (২৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জিহাদ শিবপুর ইউনিয়নের একই এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি, তার পরিহিত রক্তমাখা কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ দ্রুত কাজ করেছে। আসামির স্বীকারোক্তি ও উদ্ধারকৃত আলামত মামলার রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এদিকে, ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আহত শিশুকে ভোলা সদর হাসপাতালে পরিদর্শন করেন এবং তার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দায়েরকৃত এ মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। আদালতে আসামিকে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট