1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আগামী ২১ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে Secondary School Certificate (SSC), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ উপলক্ষে পটুয়াখালী জেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখা সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলায় মোট ৭৭টি কেন্দ্রে ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৬ হাজার ২৯৯ জন, দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৯১০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২ হাজার ২১ জন।

উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো— সদর উপজেলায় ৪ হাজার ৮৪৯ জন, বাউফল উপজেলায় ৬ হাজার ২৬৭ জন, দুমকি উপজেলায় ১ হাজার ৭৬১ জন, দশমিনা উপজেলায় ২ হাজার ৫০ জন, মির্জাগঞ্জ উপজেলায় ২ হাজার ৩২ জন, গলাচিপা উপজেলায় ৪ হাজার ৩৯ জন, কলাপাড়া উপজেলায় ৩ হাজার ২১ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ হাজার ২১১ জন পরীক্ষার্থী।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক ভিজিল্যান্স টিম গঠন, এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‍্যাব মোতায়েন রাখা হয়েছে, যাতে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এ বছরের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট