1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জন নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ড বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান। এরই ধারাবাহিকতায় গাবতলী উপজেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলো।

অনুষ্ঠানস্থলে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দাঁড়িয়ে কণ্ঠ মেলান। এ সময় সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনসহ উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরাও দাঁড়িয়ে গানে অংশ নেন।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এ কার্ডের আওতায় প্রতিটি সুবিধাভোগী পরিবার মাসিক আড়াই হাজার টাকা করে ভাতা পাবে। পরিবারের মা অথবা নারী প্রধানের নামে ইস্যু করা হবে এই কার্ড। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে সর্বজনীন সামাজিক পরিচয়পত্রে (সোশ্যাল আইডি কার্ড) রূপান্তরিত করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গাবতলীতে প্রথম ধাপে বিতরণ করা ফ্যামিলি কার্ডগুলো সুবিধাভোগীদের ব্যাংক হিসাবের সঙ্গে সংযুক্ত থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হবে। এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট