1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী তজুমদ্দিনের চরে মা-মেয়েকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে উত্তেজনা গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু দশমিনায় পালাতে গিয়ে আহত মাদক কারবারি, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার “গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা জরুরি”—পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলী রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি বিদায় ও নবীন বরণ ফরিদপুরের নগরকান্দায় সাকসেস একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ভোলার পিছিয়ে পড়া গ্রামীণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তা এবং গণস্বাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।
জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়ন উদ্যোগ’ প্রকল্পের অধীনে এসব বুকশেলফ বিতরণ করা হয়। বুক কর্নার স্থাপনের জন্য বুকশেলফ বিতরণ কৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৪টি প্রাথমিক ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩১৭ জন এবং মাধ্যমিক পর্যায়ের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সহ মোট প্রায় ৩হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে।
ব্যাকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বাড়াতে সহায়ক হবে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ভেদুরিয়া এডুকেশন ওয়াচ কমিটির সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, বুক কর্নার স্থাপনের ফলে শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জনের সুযোগ আরও সহজ হয়েছে।
ধনিয়া এডুকেশন ওয়াচ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দীন বলেন, এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা গেলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের বাইরে পাশাপাশি সৃজনশীল ও জ্ঞানভিত্তিক পাঠে আগ্রহী করে তুলতেই বুক কর্নার স্থাপন করা হচ্ছে। এসব বুকশেলফে বয়সভিত্তিক উপযোগী বিভিন্ন বই রাখা হবে, যা তাদের স্বশিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।
এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বশিক্ষার ক্ষেত্রও আরও বিস্তৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট