1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে মাছের ঘের লিজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭ পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় সড়কের ওপর ছিঁড়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা শহর-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায়, পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। (
নিহত মো. আসাদ উজ্জামান গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, সকালে সহকর্মী মো. আবদুল জলিল রেজাকে নিয়ে মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন আসাদ উজ্জামান। পথে বৌবাজার এলাকায় পৌঁছালে সড়কের ওপর ঝুলে থাকা ছেঁড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তার তার বুকে স্পর্শ করে। এতে তিনি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মী আবদুল জলিল রেজা জানান, “রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারটি আসাদের বুকে লাগে, সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে সে গুরুতর আহত হয়।”

পল্লী বিদ্যুৎ বিভাগের গলাচিপা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল আহমেদ বলেন, নারিকেল গাছের ডাল পড়ে বিদ্যুতের তারটি ছিঁড়ে যায়। ওই অবস্থায় যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম জানান, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে অবগত হয়েছেন এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের তার ঝুলে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট