1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

দশমিনায় পালাতে গিয়ে আহত মাদক কারবারি, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে এক মাদক কারবারি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার নলখোলা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মো. হাসান (স্থানীয়দের কাছে ইমাম হোসেন নামে পরিচিত)। তিনি দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুলের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্রের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হাসান মাদক বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালানোর চেষ্টা করেন।

পালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পাশের একটি হোটেলের সামনে কাঁচের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তার কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আহত অবস্থায় তাকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক ডা. তিথি রায় জানান, তার ডান হাতের কবজির ওপর গভীর কাটা রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মাদক বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে তিনি আহত হন। তাকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট